মহাশিবরাত্রি : বিধি মেনে শিবলিঙ্গের পুজো
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ মহাশিবরাত্রি। সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিবরাত্রি উৎসব। হিন্দু ধর্মের নানা উৎসবের মধ্যে মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। শিবভক্তরা ভক্তির সঙ্গে দিনটি উদযাপন করে থাকেন। উপবাস পালনের মধ্য দিয়ে ভক্তরা শিবমন্দিরে ভোলানাথ ও মা পার্বতীর পুজো করে থাকেন। নিয়ম ও বিধি মেনে শিবলিঙ্গের পূজা-অভিষেক হয়ে থাকে।
পণ্ডিত ও শাস্ত্রীয় মতে বলা হয়েছে, ভক্তদের কাছে ভগবান শিব আরাধ্যা। তিনি তাঁর ভক্তদের জীবনের নানা সমস্যা থেকে রক্ষা করে থাকেন। ধর্মীয় বিশ্বাস মতে বলা হয়েছে,ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে মহাশিবরাত্রির উৎসব হিসেবে ধরা হয়ে থাকে। এই পুণ্য দিনটিতে ভগবান শিব ও মা পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দিনটিকেই শিবের অভিষেক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। (ছবি: সংগৃহীত)

