অমর একুশের স্মরণ : ভাইয়ের রক্তে রাঙানো দিন

Bangladesh

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ আন্তর্জাতিক ভাষা দিবস। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ সাড়ম্বরে ভাষাদিবস পালিত হচ্ছে ঢাকায়। প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রভাত ফেরির মাধ্যমে যার সূচনা হয়। অমর একুশের স্মরণ ও শ্রদ্ধা।

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…..।” আজ সেই দিনটি উৎযাপন করা হচ্ছে। নিজের ভাষার টানে ও দাবিতে রক্তে ভেসে গিয়েছিল ঢাকা শহর সহ ওপার বাংলার বহু গ্রাম- শহর। এই একুশ বাঙালির আবেগ মেশানো। আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃত।

শহীদদের স্মরণ করার দিনও বটে । নিজেদের মাতৃভাষায় কথা বলা
ও পড়াশোনা করার জন্য প্রাণ দিয়েছিলেন যাঁরা, তাঁদের কথা স্মরণে রেখে শ্রদ্ধাঞ্জলি। ভাষা আন্দোলনের শহীদ রফিক, সালাম, বরকত ও আব্দুল জব্বারদের কথা তুলে ধরা বা বর্ণনা করা। পুলিশের নির্মম অত্যাচারে শহীদ হয়েছিলেন তাঁরা। তাই এই দিনটি ভাষা শহিদ দিবসও বলা হয়ে থাকে। দিনটি আনন্দের নয়, শোকপালনের দিন হিসেবেও পরিচয় বহন করে।

তৎকালীন পূর্ব পাকিস্তান যা আজকের বাংলাদেশ। বাংলাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে, এই দাবিতে লড়াই শুরু হয়েছিল রাষ্ট্রের বিরুদ্ধে। আজকের দিনে সেজে উঠেছে ঢাকার বিখ্যাত শহীদ মিনার চত্বর । যা তৈরি হয়েছিল সেই শহিদদের স্মৃতিতে।

১৯৫২ সালের সেই দিনগুলোর স্মৃতি আজও বাংলাদেশের স্মরণে রয়েছে। শহীদ মিনারে সাজো সাজো রব। এই দিনে সে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ঢাকার রাস্তায় মানুষের ঢল নামে। আবেগ ও গর্বে ভরে উঠে পথঘাট । গোটা বাংলাদেশের মানুষ ভিড় জমান মিনারের পাদদেশে।
(ছবি : সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *