আজকের আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর । উপকূল সংলগ্ন এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে । তাপমাত্রা আগামী কয়েক দিন অপরিবর্তিত থাকবে ৷ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

