বসন্ত দুয়ারে : চলছে আবির তৈরির প্রস্তুতি

Holi

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বসন্ত দুয়ারে। কোকিলের কুহু কুহু রবও শোনা যাচ্ছে। দখিনা বাতাস বইছে। ধুলো মেশানো ঝড় মাঝে মধ্যে দেখা যাচ্ছে। অন্যদিকে বসন্ত মানেই রঙীন আবিরের উৎসব। বসন্তের আবহে নিজেদের রাঙিয়ে নেওয়ার পালা। ঠিক এই সময় নানা রঙের আবির তৈরিতে ব‍্যস্ত হয়ে উঠেন কারখানার শ্রমিকরা। দিন-রাত পরিশ্রম করে চলছে কাজ। রাজ্যের বেশ কিছু প্রান্তে আবির তৈরির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । আর কয়েকটা দিন বাকি এই রঙ্গিন উৎসবের।

৭ মার্চ দোল পূর্ণিমা। চলছে তার প্রস্তুতি। রঙে রঙীন করে তোলার আয়োজন চলছে। কারখানায় রকমারি রঙের আবিরের প্রস্তুতি ঘিরে ব্যস্ততা তুঙ্গে । লাল, নীল, সবুজ, গেরুয়া ও হলুদের পাশাপাশি আরও নতুন নতুন রঙের আবির তৈরির প্রস্তুতি চলছে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবিরের চাহিদা বেড়েছে। শিলিগুড়িতে তৈরি আবির বিভিন্ন জেলার প্রান্তে বিক্রি হয়ে থাকে এবং চাহিদাও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুটান থেকে পাউডার আনা হয়ে
থাকে । পরবর্তী সময়ে বাহারী রঙ ও সুগন্ধি মিশিয়ে তৈরী করা হয় বিভিন্ন রঙের আবির। এরপর প্রস্তুতকরণের পর তা প্যাকেটজাত করা হয়ে থাকে । তারপর বাজারে বিক্রির প্রচেষ্টা নেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে শিলিগুড়ি ছাড়াও এখানকার তৈরি আবির রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এমনকী নেপাল, সিকিম ও আসামেও এই আবির বিক্রি হয়ে থাকে । (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *