ক্রিপ্টো নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত

crypto and india

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদ লেনদেনের ক্ষেত্রে এবার থেকে প্রয়োজন হবে কেওয়াইসি নথি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে নির্দেশ দেওয়া হয়েছে,ক্রিপ্টো এক্সচেঞ্জ ও মধ্যস্থতাকারীদের তথ্য নিতে হবে। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে,এই ধরণের সংস্থা এখন থেকে কালো টাকা লেনদেন প্রতিরোধ অধীনে আসবে। ভার্চুয়াল ডিজিটাল আসেটের লেনদেনকেও এই আইনের আওতায় আনা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে কেন্দ্র। তবে দেশে ক্রিপ্টো লেনদেন এখনও স্বীকৃত নয়। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *