মেয়র পরিষদের মিটিং চলাকালীন হঠাৎই আগুন বিধাননগর পৌরনিগমে

fire on bdn munipality

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: হঠাৎই বিধাননগর পৌরনিগমে আগুন লাগল। সূত্রের খবর, মেয়র পরিষদের মিটিং চলাকালীন এই বিপত্তি ঘটেছে। এরপর দ্রুত দমকলবাহিনীকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আজ দুপুরে বিধাননগর পৌরনিগমে পাঁচ তলায় মেয়র পরিষদের বৈঠক চলছিল বলে খবর। সেই সময় চার তলা থেকে হঠাৎই ধোঁয়া দেখতে পান মেয়র পারিষদরা। ফায়ার এলার্ম শুনতে পাওয়ার পর তড়িঘড়ি নেমে আসেন মেয়র পরিষদ সদস্যরা। সূত্রের আরও খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, এসি থেকে এই আগুন লেগেছে। বিষয়টি খতিয়ে দেখছে দমকলবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *