টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়বেন রোহিত

rohit and record

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এশিয়া কাপে বিদায় নিয়েছিল ভারত। আজ দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামতে চলেছে রোহিত শর্মারা। বিন্দ্রা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পূর্বে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারতের কাছে।

অধিনায়ক রোহিত নতুন রেকর্ডের মুখোমুখি হতে চলেছেন। তিনি দুটি ছক্কা মারতে পারলে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন রেকর্ড গড়বেন। উল্লেখ করা যায়, এখন এই রেকর্ডের মালিক নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১৭২ টি ছয় রয়েছে তাঁর। অন্যদিকে রোহিতএখনও পর্যন্ত ১৭১ টি ছয় হাঁকিয়েছেন। আর দুটি ছয় মারতে পারলে নজির গড়বেন রোহিত শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *