আবহাওয়া বার্তা

20 september and weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে। ওড়িশা অভিমুখী এই প্রবাহ। এর জেরে ভারী অথবা মাঝারি বৃষ্টির ইঙ্গিত। নিম্নচাপ শক্তি বাড়িয়ে ওড়িশা অভিমুখী থাকায় বঙ্গে বৃষ্টির আশঙ্কা অনেক কম ৷ এই মুহূর্তে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। দেশ থেকে আপাতত বর্ষা বিদায়ের কথা বলা হয়েছে। এক্ষেত্রে আরও জানানো হয়,উত্তর পশ্চিম বঙ্গোসাগরের নিম্নচাপ ওড়িশা উপকূল হয়ে ছত্তিশগড়ের দিকে পৌঁছে যাবে। পরবর্তী সময়ে এটি আরও শক্তি বাড়াবে বলে জানানো হয়েছে।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *