ব্যাঙ্কিং পরিষেবা আরও বৃদ্ধির লক্ষ্যে আরবিআই

RBI Bank-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্যাঙ্কের পরিষেবা আরও বৃদ্ধিতে উদ্যোগী আরবিআই। সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সাধারণ মানুষকে আরও সুন্দর ও সহজ পরিষেবা দিতে উদ্যোগী হল। এক্ষেত্রে অধীনে থাকা ইনস্টিটিউট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইন ব্যাঙ্কিং টেকনোলজি এই বিষয়ে জোট বেঁধেছে মাইক্রোসফ্ট ইন্ডিয়ার সঙ্গে। এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, আরও বেশি পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর ও আরবিআই-এর অধীনে থাকা আর্থিক সংস্থাগুলিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা এআই নির্ভর হতে হবে। এক্ষেত্রে তার একটি রূপরেখাও তৈরি করেছে ওই দুই প্রতিষ্ঠান।

সূত্রের আরও খবর, এরফলে ডেটা ম্যানেজমেন্ট, ডিজিটাইজেশন ও লেনদেনে নিরাপত্তা-সহ বেশ কিছু ক্ষেত্রে উপকৃত হবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি। এই সংক্রান্ত একটি শ্বেতপত্রও প্রকাশ করেছে মাইক্রোসফ্ট ইন্ডিয়া ও আরবিআই-এর আওতায় থাকা ওই প্রতিষ্ঠান। এ বিষয়ে আরও জানা যায়, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের যুগ্ম সচিব সৌরভ মিশ্র ওই শ্বেতপত্র প্রকাশ করেন। এ বিষয়ে আরও উল্লেখ করা হয়েছে, ভারত যেভাবে ৫ লক্ষ কোটি মার্কিন ডলার অর্থনীতির দিকে এগিয়ে চলেছে, সেক্ষেত্রে ব্যাঙ্কিং সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। সমাজের সর্বস্তরে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হবে। বিগ ডেটা বা এআই-এর মতো প্রযুক্তির ব্যবহার জরুরি বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *