ওয়ান ডে বিশ্বকাপের দামামা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অক্টোবরের প্রথম সপ্তাহেই শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠেয় ১০ দলের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদে। এক বছর পূর্বেই ক্রীড়াসূচি ঘোষণা করে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে মোট ম্যাচ হবে ৪৮টি। ৪৬ দিন ধরে খেলা চলবে।
আমেদাবাদ ছাড়াও বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধরমশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইতে হবে বিশ্বকাপের ম্যাচ। ইডেন গার্ডেন্সে কোন ম্যাচ হবে এখনও স্পষ্ট নয়। ওয়ান ডে বিশ্বকাপ শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ৫ অক্টোবর। ফাইনাল হওয়ার সম্ভাবনা ১৯ নভেম্বর। ইতিমধ্যেই দামামা বেজে গিয়েছে ওয়ান ডে বিশ্বকাপের।
(ছবি: সংগৃহীত)

