ক্রমতালিকায় ৯ নম্বরে পিভি সিন্ধু
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা ক্রমতালিকা প্রকাশ করেছে। ওই ক্রমতালিকায় ৯ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ভারতীয় তারকা লক্ষ্য সেনের অবনমন হল। তিনি নামলেন ২৫ নম্বরে। পুরুষদের তালিকায় ভারতের এইচ এস প্রণয় ৯ নম্বরে। সাইনা নেহওয়াল নামলেন ৩২ নম্বরে। (ছবি: সংগৃহীত)

