প্রথম মহিলাদের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: প্রথম ডব্লুপিএল ট্রফি জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল মুম্বাই। প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ১৩১-৯। এরপর ১৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নিয়েছে মুম্বাই। প্রথম অধিনায়ক হিসেবে মহিলাদের আইপিএল জিতে ইতিহাসের পাতায় নাম তুললেন হরমনপ্রীত কউর।

