Apple FruitOthers 

আপেল পুষ্টিগুণে ভরপুর : ক্ষতিকারক দিকটা জেনে নিন

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: অনেকের প্রিয় ফল আপেল। পুষ্টিগুণেও এটি ভরপুর। আপেলের বীজেই রয়েছে মারাত্মক সায়ানাইড বিষ,এটা আমরা অনেকেই জানি না। বিশেষজ্ঞরা বলছেন, আপেলের বীজে অ্যামিগাডলিন নামের একটি উপাদান থাকে। যেটি মানব শরীরে বিভিন্ন উৎসেচকের সংস্পর্শে এসে সায়ানাইড তৈরি করতে সক্ষম হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, শরীরে চিনির সঙ্গে সায়ানাইড মিশে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ তৈরি হয়। যার জন্য মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে।

ক্ষতিকারক লক্ষণগুলি জেনে নিন। বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন,সায়ানাইড মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ রুখে দিতে পারে।
আবার শরীরে অত্যধিক মাত্রায় সায়ানাইড গেলে হার্ট ও ব্রেন অচল করে দেওয়ার সম্ভাবনা বাড়ে। একজন মানুষ কোমায় পর্যন্ত চলে যেতে পারে। পাশাপাশি ক্ষতিকারক লক্ষণগুলি আরও হল- মাথা ধরা, বমি, পেট ব্যথা, দুর্বলতা, খিঁচুনি সহ নানা উপসর্গ দেখা দেওয়া।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কতগুলি আপেলের বীজ শরীরের জন্য ক্ষতিকারক তা নির্ভর করে ওজনের উপর। প্রতি কিলোগ্রাম শরীরের ওজনে ১ মিলিগ্রাম সায়ানাইড ক্ষতিকারক বলে ধরে নেওয়া হয় । উল্লেখ্য,একটি আপেলের দানায় থাকে গড়ে ০.৪৯ মিলিগ্রাম সায়ানোজেনিক যৌগ। একটি আপেলে গড় হিসেবে ৮টির মতো বীজ থাকে। সেক্ষেত্রে গোটা আপেলটিতে মোট সায়ানাইডের পরিমাণ ৩.৯২ মিলিগ্রামের মতো। বীজশুদ্ধ আপেল খাওয়া উচিত নয়। এমনকী শিশু-কিশোরদের আপেল খাওয়ানোর আগে সাবধানতা অবলম্বন করা উচিত। বিপদ ঘটবে আপেলের বীজে কামড় পড়লে।

Related posts

Leave a Comment