weather 25 aprilBreaking News Others 

আজ আবহাওয়া

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদল। তীব্র গরমের দাপট উধাও। ঝাড়খণ্ডে তৈরি ঘূর্ণাবর্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাত ঘটিয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে আবহাওয়ার সাময়িক পরিবর্তন হলেও আবারও বেড়ে যাবে তাপমাত্রা। ঘূর্নাবর্তের জেরে সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করে বজ্রগর্ভ মেঘ হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে খবর। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment