আজকের রাশিফল
শুক্রবার ২১ বৈশাখ ১৪৩০; ই: ০৫ মে ২০২৩
♈/মেষ (Aries): এমন একটি দিন যেখানে আরাম করা সম্ভব হয়ে উঠবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগে লোকসানের আশঙ্কা রয়েছে। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করা প্রয়োজন। সমস্যাগুলি প্রকাশে আসলে মানহানির আশঙ্কা রয়েছে। প্রেমঘটিত জটিলতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৩
♉/বৃষ (Taurus): আর্থিক ক্ষেত্রে উন্নতি জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করে তুলবে। পরিবারে কোনও নতুন সদস্যের আগমন বার্তা মুগ্ধ করতে পারে। প্রকৃত ভালোবাসার অভাব বোধ হতে পারে। কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়ে উঠবে। আজ দিনটি অনুকূলে থাকার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৩
♊/মিথুন (Gemini): কিছু অসুবিধার কারণে ভারসাম্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ীর আর্থিক লাভের সম্ভাবনা। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়া দরকার। আজ কিছু প্রাকৃতিক সৌন্দর্য স্তম্ভিত করে তুলতে পারে। শুভ সংখ্যা: ১
♋/কর্কট (Cancer): আজ ক্ষমতা ও শক্তি বেশি থাকবে। ব্যবসায়িক কৃতিত্বের জন্য যাঁরা কাছে আসবে তাঁদেরকে শুধু উপেক্ষা করে চলা প্রয়োজন।নাতিনাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে। আবেগজনিত ঝামেলা বিপদে ফেলতে পারে। ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় জয় করবে। শুভ সংখ্যা: ৪
♌/সিংহ (Leo): দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা। আজ সন্তানদের কারণে অর্থনৈতিক সুবিধা লাভের সম্ভাবনা রয়েছে। কোনও ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়ার পরিকল্পনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে উৎসাহময় দিন। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি ঘটবে। শুভ সংখ্যা: ৩
♍/কন্যা (Virgo): বন্ধুরা সহায়ক এবং খুশি রাখতে সচেষ্ট হবে। দীর্ঘস্থায়ী সম্ভাবনাসহ বিনিয়োগ করা প্রয়োজন। আজ ঘরের সংবেদনশীল সমস্যাগুলি সমাধান করতে বুদ্ধি এবং প্রভাব কাজে লাগানো প্রয়োজন। প্রেমের উত্তেজনা প্রবল হতে পারে। কঠোর পরিশ্রম কর্মক্ষেত্রে শুভ ফল প্রদর্শন করবে। শুভ সংখ্যা: ১
♎/তুলা (Libra): আর্থিক সমস্যা উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে। মাতৃকুল থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সহবাসী সাম্প্রতিক কাজকর্মে অতিষ্ট হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে সময় ভালো যাবে না। অংশীদারিত্বে নতুন উদ্যোগ শুরু করার ক্ষেত্রে ভালো দিন। শুভ সংখ্যা: ৩
♏/বৃশ্চিক (Scorpio): আজ ব্যবসায়ীদের আর্থিক বিনিয়োগ খুব চিন্তা করেই করতে হবে। সন্তানের পুরষ্কার গ্রহনের অনুষ্ঠানে আমন্ত্রণ লাভে আনন্দ। কঠোর পরিশ্রম ও ধৈয্যের দ্বারা লক্ষ্যে পৌঁছনো সম্ভব হয়ে উঠবে। কোনও আধ্যাত্মিক ব্যক্তি বা বয়স্ক কেউ পথ প্রদর্শন করতে পারে। শুভ সংখ্যা: ৫
♐/ধনু (Sagittarius): কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ ও ঘরে কিছু মতভেদ কাজে মনোনিবেশে বাধার সৃষ্টি করতে পারে। কোনো দীর্ঘস্থায়ী রোগের কারণে আর্থিক ব্যয়ভার বৃদ্ধি পেতে পারে। একগুঁয়ে আচরণ বাড়ির লোকেদের ও ঘনিষ্ঠ বন্ধুদের আঘাত করতে পারে। শুভ সংখ্যা: ২
♑/মকর (Capricorn): আজ গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। কারোর অবহেলা কিছু সমস্যার কারণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো ধর্মীয় স্থান বা আত্মীয়ের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালোবাসার ব্যক্তিদের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করা ঠিক হবে না। শুভ সংখ্যা: ২
♒/কুম্ভ (Aquarius): কাজের চাপ আজ কিছুটা উত্তেজনার সৃষ্টি করতে পারে। অতীতে বিনিয়োগ করা অর্থ থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে আধিপত্য বিস্তার সমস্যার সৃষ্টি করতে পারে। কাজের ধীরগতি কিছু চাপের সৃষ্টি করবে। শুভ সংখ্যা: ৯
♓/মীন (Pisces): আজ কোনও জরুরি সিদ্ধান্ত নিতে বাধ্য হওয়ার আশঙ্কা থাকায় কিছুটা উত্তেজিত ও বিচলিত করতে পারে। আর্থিকভাবে সবল থাকার সম্ভাবনা। অর্থ উর্পাজনের অসংখ্য সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে নিজের ধারণা ভালভাবে উপস্থাপন করতে পারলে লাভবান হওয়ার সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹
