বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ : কোয়ার্টার ফাইনালে নরেন্দ্র
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: পুরুষদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ভারতের নরেন্দ্র বেরওয়াল। শেষ ষোলোয় পৌঁছলেন গোবিন্দ সাহানি ও দীপক কুমার। গতবার এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে শেষ করেছিলেন নরেন্দ্র। ৯১ কেজির বেশি ওজন তুলে তিনি পরাজিত করলেন তাজিকিস্তানের মহম্মদ অবরোরিডিনভকে। উল্লেখ করা যায়,২০২২ সালে এশীয় চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী দুই বক্সার শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় লড়েছেন। (ছবি: সংগৃহীত)

