weather and 15 mayBreaking News Others 

বঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় “মোকা” আছড়ে পড়ার পর বঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা বেড়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ও দাবদাহ পরিস্থিতির আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। অন্যদিকে আগামী বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উল্লেখ করা যায়, ঘূর্ণিঝড় “মোকা” মায়ানমার উপকূলে আছড়ে পড়ে। পরবর্তীতে তা গভীর নিম্নচাপে পরিণত হয়।এর প্রভাবে মায়ানমারের উত্তর উপকূল-সহ বাংলাদেশের কক্সবাজার, মহেশখালি টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপ সমূহে ব্যাপক ক্ষয়-ক্ষতি লক্ষ্য করা গিয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment