ওড়িশা এফসি-র কোচ স্পেনের লোবেরা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ওড়িশা এফসি দলের কোচের দায়িত্ব নিলেন স্পেনের সের্খিয়ো লোবেরা। দুই বছরের চুক্তিতে তিনি কোচের দায়িত্ব নিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ করা যায়, ইস্টবেঙ্গল ক্লাব তাঁকে কোচ করার ব্যাপারে অনেকটাই এগিয়ে যায়। তবে শেষ পর্যন্ত সফল হয়নি লাল-হলুদ শিবির। ইতিপূর্বে তিন বছর এফসি গোয়ার হয়ে কোচিং করিয়েছিলেন লোবেরা। পরবর্তী সময়ে মুম্বাই এফসির দায়িত্ব নিয়ে সাফল্য এনে দিয়েছিলেন। (ছবি: সংগৃহীত)

