আবহাওয়ার খবর
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: গরমে অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গ। রোদের ঝলকানি। অসহ্য গরমে জেরবার পরিস্থিতি ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা থাকছে ৷ এক্ষেত্রে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। (ছবি: সংগৃহীত)

