H SBreaking News Education Others 

উচ্চ মাধ্যমিকের ফল : পাশের হার ৮৯.২৫ শতাংশ

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আজ প্রকাশ হল এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল। পাশের হার ৮৯.২৫ শতাংশ বলা হচ্ছে। সম্ভাব্য প্রথম হয়েছেন শুভ্রাংশু সরকার। নরেন্দ্রপুর থেকে ৯৯.২ শতাংশ পেয়ে তাঁর এই সাফল্য। প্রাপ্ত নম্বর ৪৯৬। আবার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ৮৭ জন ৷ হুগলি জেলা থেকে ১৮ জন রয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ১১ টি জেলায় পাশের হার ৯০ শতাংশ। পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে শীর্ষে। পাশের হারে কলকাতা ১০ নম্বর স্থানে। এবার মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৮৫২৪৪৪ জন। মোট পরীক্ষা দিয়েছেন ৮২৪৮৯১জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন ৷ রেজাল্ট ঘোষণা হয় বেলা ১২টায়। মাধ্যমিকের ৫ দিনের মধ্যেই এবার উচ্চ মাধ্যমিকের ফল বের হল।

১২টা ৩০ মিনিট থেকে ছাত্র-ছাত্রীরা রেজাল্ট জানতে পারবেন ওয়েবসাইটে। এ বছর ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলে ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছেন। গতবারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি। আগামী ৩১ মে, বুধবার বেলা ১১ টার পর থেকে ছাত্র-ছাত্রীরা মার্কশিট ও সার্টিফিকেট স্কুলগুলি থেকে পাবেন বলে জানানো হয়েছে। বেলা ১২ টায় অনুষ্ঠানিক ফল ঘোষণা করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবারের মার্কশিটে কিউআর কোড ব্যবহার করেছে। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক ফল প্রকাশিত হল। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment