পঞ্চমবার আইপিএল জয়ী ধোনির চেন্নাই
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: আমেদাবাদে বৃষ্টিবিঘ্নিত উত্তেজক ম্যাচ। আইপিএলে ৫ নম্বর ট্রফি পেল চেন্নাই সুপার কিংস । ৫ উইকেটে জয়ী হল সিএসকে। ম্যাচের ফলাফল : গুজরাট টাইটান্স ২১৪-৪(২০) চেন্নাই সুপার কিংস ১৭১-৫ (১৫)। ম্যাচ সেরা ডেভন কনওয়ে। দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে আইপিএল ট্রফি উঠল মহেন্দ্র সিং ধোনির হাতে। বৃষ্টির কারণে চেন্নাইয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানের।
গুজরাট টাইট্যান্সের পক্ষে ৪৭ বলে ৯৬ রান করেছেন সুদর্শন। ৩৯ বলে ৫৪ রান করেন ঋদ্ধিমান সাহা। শুভমন গিল ২০ বলে ৩৯ রান করেছেন। চেন্নাই সুপার কিংসের পক্ষে ২৫ বলে ৪৭ রান করেছেন কনওয়ে। শেষ বলে একটি ৬ ও একটি ৪ রানের সাহায্যে চেন্নাইয়ের পক্ষে ম্যাচ জেতালেন রবীন্দ্র জাদেজা। (ছবি: সংগৃহীত)

