আজকের রাশিফল
বৃহস্পতিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩০; ই: ১৫ জুন ২০২৩
♈/মেষ (Aries): আজ স্বাস্থ্য সুন্দর থাকবে। পরিবারের কোনও সদস্য অসুস্থ্য হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে। কাজের ক্ষেত্রে ভুল স্বীকার নিজেরই অনুকূলে যাবে। শুভ সংখ্যা: ১
♉/বৃষ (Taurus): অভদ্র আচরণ স্ত্রীর মেজাজ নষ্ট করতে পারে। বিদেশের কোনও জমিতে বিনিয়োগ করে থাকলে আজ এটি ভাল দামে বিক্রি করা যেতে পারে। আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা। আজ কর্মক্ষেত্রে দারুন কিছু করার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ২
♊/মিথুন (Gemini): প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই ইচ্ছানুসারে এগোবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজনের কারণে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। গৃহস্থলীর কর্ত্যব্যগুলি উপেক্ষা করলে সহবাসীর বিরক্তির কারণ হয়ে ওঠার আশঙ্কা। শুভ সংখ্যা: ৫
♋/কর্কট (Cancer): নিজের শখ পূরণে বা সবচেয়ে বেশি উপভাগ্য হয় এমন জিনিসে অতিরিক্ত ব্যয় করা করা যেতে পারে। আর্থিক পরিচালনা ও সঞ্চয় সম্পর্কে বাড়ির বয়স্কদের থেকে পাওয়া উপদেশ কাজে লাগানো যাতে পারে। প্রেমের ক্ষেত্রে প্রতিশোধ পরায়ণ হয়ে কোনও ফললাভ হবে না। শুভ সংখ্যা: ৯
♌/সিংহ (Leo): কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। আজ কাউকে আর্থিক ঋণ দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। নতুন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে বাবা-মায়ের বিশ্বাস অর্জনের জন্য সময়টি ভালো। ভ্রমণ-বিনোদন ও সামাজিকতা আজ কর্মসূচিতে থাকবে। শুভ সংখ্যা: ৪
♍/কন্যা (Virgo): আজ নিজের মধ্যে শক্তির স্তর কম দেখা যেতে পারে, ফলে অতিরিক্ত কাজে না জড়িয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। জমি এবং আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। পরিবারের সদস্যদের দ্বারা নিজের মতামতগুলো সমর্থিত হতে পরে। আজ অনেক কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৯
♎/তুলা (Libra): ধ্যান পরিত্রাণ আনতে পারে। বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। গৃহস্থলীর কর্তব্যগুলি উপেক্ষা করলে সহবাসী বিরক্ত হতে পারে। কর্মক্ষেত্রে শুধুমাত্র ভালো কাজের জন্য শত্রুরা বন্ধুত্ব করতে পারে। জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হলে চুরির আশঙ্কা রয়েছে। শুভ সংখ্যা: ৪
♏/বৃশ্চিক (Scorpio): কিছু উত্তেজনা ও মতপার্থক্য খিটখিটে এবং অশান্ত করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের দ্বারা কোনও বস্তুর চুরির আশঙ্কা রয়েছে।ভুল সময়ে ভুল কিছু বলা থেকে বিরত থাকা প্রয়োজন, কারণ অজান্তেই ভালোবাসার ব্যক্তিদের আঘাত করতে পারে। হঠাৎ কোনও সিদ্ধান্ত ব্যবসার ক্ষতি করতে পারে। শুভ সংখ্যা: ৮
♐/ধনু (Sagittarius): নিজের মধ্যে শক্তির প্রাচুর্যতা থাকলেও কাজের চাপ বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ, ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা লাভের সম্ভাবনা। সামাজিক অনুষ্ঠানে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হতে পারে। শুভ সংখ্যা: ১
♑/মকর (Capricorn): ব্যক্তিত্ব আজ সুগন্ধির মতো কাজ করবে। এমন বন্ধুদের থেকে দূরে থাকা প্রয়োজন যারা ঋণ নিয়ে পরে তা আর ফেরত দেয় না। দিনের শেষে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি ও উচ্ছলতা বয়ে আনবে। নিজের সঙ্গীর কাছ থেকে মানসিক প্রতারণা এড়িয়ে চলা দরকার। শুভ সংখ্যা: ৮
♒/কুম্ভ (Aquarius): আজ অন্য মানুষদের প্রশংসা করে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ লাভ উপকারে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগের অভাব হতাশাগ্রস্ত করে তুলবে। কর্মক্ষেত্রে লাভ অর্জনের সম্ভাবনা। শুভ সংখ্যা: ৭
♓/মীন (Pisces): স্বাস্থ্য সুস্থ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে গিয়ে থাকলে আজ যে কোনও জায়গা থেকে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। রসিক স্বভাব চারপাশের পরিবেশকে আলোকিত করবে। ব্যক্তিগত সহায়তা সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। শুভ সংখ্যা: ৬
(সংকলিত)
🌹🙏🙏🙏🌹

