loknath tithiBreaking News Others 

লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথিতে জনসমাগম

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:জন্মাষ্টমীর পুণ্যলগ্ন। লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। কচুয়া ও চাকলা ধামে লোকনাথের জন্মতিথি উপলক্ষে জনসমাগম। লক্ষ লক্ষ ভক্তদের ভিড়। পুন্যার্থীরা জল নিয়ে সেখানে যান শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মাথায় ঢালার জন্য। লোকনাথ ব্রহ্মচারীর মুখে শোনা গিয়েছে,”ঈশ্বরই একমাত্র সদগুরু। আমার চরণ ধরিস না আচরণ ধর।” ব্যারাকপুর ঘাট,বসিরহাট ইছামতীর পাড় সহ একাধিক ঘাটে পসরা সাজিয়ে বসেন ঘট বিক্রেতারা। এই সময় বিক্রি-বাটা নিয়েই তাঁরা ব্যস্ত থাকেন। যুবক-যুবতী,নারী-পুরুষ নির্বিশেষে অগণিত ভক্তরা কচুয়া ও চাকলা ধামে উপস্থিত হয়ে থাকেন।
স্থানীয় সূত্রের খবর,কচুয়া লোকনাথ ধামে যাওয়ার জন্য ভক্তরা বসিরহাট শ্মশান সংলগ্ন ইছামতী নদীর ঘাট থেকে ঘটে জল ভরে থাকেন। পবিত্র জল নিয়ে পায়ে হেঁটে কচুয়া ধামের উদ্দেশ্য নিয়ে চলেন ভক্তরা। বহু পুন্যার্থী সুসজ্জিত বাঁক বোঝাই করে জল নিয়ে পৌঁছান লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে। মুখে জয়বাবা লোকনাথ ধ্বনি। পুণ্যতিথিতে কচুয়ার লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে আসা পুন্যার্থীদের আগমনে খুশি ইছামতীর তীরের ঘট বিক্রেতারা।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment