সম্মান রক্ষায় নামের পরিবর্তন
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সংবাদে বেশ কিছুদিন ধরে কিছু শব্দ নিয়ে চর্চা চলেছে। রাজ্য বিধানসভাতেও আলোচনা বা ভাবনা চলছে। বিভিন্ন মহলে আলোচিত হয়ে চলেছে কয়েকটি শব্দ নিয়ে। যেমন-“ডোম”,”মেথর” “ঝি” বা “মাসী”,”ঝাড়ুদার” প্রভৃতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “ডোম ” শব্দটির পরিবর্তে “সৎকার সহায়ক” কথাটির কথা বলেছেন। এটি ভালো ভাবনা। উল্লেখ করা যায়,”ডোম” একটি আদিবাসী জাতি। জাতির নামে পদ হওয়া উচিত নয় বলে মনে করেন বাংলা ভাষা বা শব্দ বিশেষজ্ঞরা। ছোট-বড় সব জাতিরই একটি সম্মান ও নিজস্বতা রয়েছে। সম্মান রক্ষায় নামের পরিবর্তন হলে ভালোই হয়। বিষয়টি সবটাই মানবিক। জাতির নামে আরও একটি পদ রয়েছে “মেথর”। যাঁরা মল-মূত্র পরিষ্কার করে থাকেন। এই পদটির পরিবর্তে “স্বচ্ছতা সেবক” হলে ভালো হয় বলে অনেকে দাবি করেছেন। পাশাপাশি “ঝাড়ুদার” “স্বচ্ছতা সহায়ক” হওয়ার কথাও অনেকে বলছেন। একটা সময় গ্রামীণ লাইব্রেরিতে “সাইকেল পিওন” নামে একটি পদ ছিল। পরবর্তী সময়ে সেই নাম পরিবর্তন হয়ে “জুনিয়র লাইব্রেরি অ্যাটেনড্যান্ট ” হয়েছে। পাশাপাশি জমি বা ঘরবাড়ির দালালকে “হস্তান্তর সহায়ক” বলা হোক এমনই একাংশের দাবি। “ঘটক” শব্দটির পরিবর্তে “বিবাহ সহায়ক” বলা যেতেই পারে নিজস্ব সম্মানের তাগিদে। (ছবি:সংগৃহীত)
(আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি)

