bhiringi mandirOthers Travel 

ভিরিঙ্গী কালী মন্দিরের মা কমলা স্বরূপা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দিরের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। স্থানীয় সূত্রের খবর, সিপাহি বিদ্রোহের পূর্বে প্রতিষ্ঠা হয় এই মন্দিরের। ভক্ত ও দর্শনার্থী সমাগম দিন দিন বাড়ছে। ভক্তি- শ্রদ্ধা ও বিশ্বাস ভরে এই মন্দিরে পুজো দিতে আসেন বহু মানুষ। সমাজের বিশিষ্ট মানুষও এই মন্দিরে পুজো দিয়ে থাকেন। মন্দিরের পক্ষ থেকে জানা গিয়েছে, দুর্গাপুরের ভিরিঙ্গী কালী মন্দির ১৭২ বছরে পদার্পন করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই মন্দিরে কালী মায়ের কাছে পুজো দিয়ে থাকেন। মন্দির কমিটির পক্ষ থেকে ও স্থানীয় সূত্রের খবর, ১৮৫২ সালে মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। শ্মশানকালী মন্দির বলা হলেও এখানকার কালী মাতা কমলা স্বরূপা।অন্নপ্রাশন থেকে শুরু করে বিবাহ সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এখানে পালন করা হয়ে থাকে। প্রতিবছর অগ্রহায়ণের অমাবস্যায় এই মন্দিরের বিশেষ বা বাৎসরিক পুজো হয়ে থাকে। প্রতি অমাবস্যা সহ বিশেষ তিথির পুজোয় ভক্ত-দর্শনার্থীদের ভিড় বাড়ে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment