ফের ঘূর্ণাবর্তের প্রভাব
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: ফের ঘূর্ণাবর্তের আবহ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানানো হয়েছে, তামিলনাড়ু উপকূলে বৃষ্টিপাতের সম্ভাবনা। চেন্নাই সহ উপকূলীয় অঞ্চলে এই বৃষ্টিপাতের লক্ষণ রয়েছে। এর জেরে দক্ষিণ উপকূলীয় তামিলনাড়ুর কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, সপ্তাহান্তে বজ্রপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি। এই আবহের জেরে বিক্ষিপ্ত ও হালকা বৃষ্টির ইঙ্গিত। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণ-পূর্ব আরব সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাব। বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি। পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অসম সহ কয়েকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। এর প্রভাবে উত্তর ভারতে জাঁকিয়ে শীত পড়ার কথা বলা হয়েছে। (ছবি: সংগৃহীত)

