সুরের আনুগত্য : স্মরণে রশিদ

rasid khan memories

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: খেয়াল-ঠুমরি বা ভজনে দক্ষতা দেখিয়েছেন। কিশোর বয়স থেকেই দেশে ও বিদেশে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। ভারতীয় রাগসঙ্গীতের অনন্ত ভাণ্ডার চিরতরে মুছে গেল। সেই কণ্ঠস্বর অসময়ে অস্তমিত হল। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি উস্তাদ রশিদ খান(৫৫) প্রয়াত হলেন। সঙ্গীত মহাকাশে এক অপার শূন্যতা তৈরি হল। শুধু শাস্ত্রীয় সঙ্গীত নয়,সমগ্র সঙ্গীত জগতেই তিনি প্রভাব বিস্তার করেছিলেন। তাঁর মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করেছেন সমাজের বিশিষ্টজনেরা। ১৯৬৮ সালের ১জুলাই জন্মগ্রহণ করেছিলেন। রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। ২০০৬ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন। ওই বছরই সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান।২০২২সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। দেশে-বিদেশের বিভিন্ন প্রান্তে সঙ্গীতমুখর পরিবেশ সৃষ্টি করে গিয়েছেন। গান স্যালুটে বিদায় উস্তাদকে। সঙ্গীতমহলের অপূরণীয় ক্ষতি হল নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয় অনেক কিছুই তিনি রেখে চলে গেলেন সুরলোকে। শূন্যতা ও একরাশ স্মৃতি রেখে চলে গেলেন উস্তাদ রশিদ। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *