ভামশি কৃষ্ণ শিরোনামে
ছয় ছক্কার নজির। ভামশি কৃষ্ণ সংবাদ শিরোনামে। স্যার গারফিল্ড সোবার্স,রবি শাস্ত্রী,হার্শেল গিবস,যুবরাজ সিং,ঋতুরাজ গায়কোয়াডদের সঙ্গে একাসনে বসলেন অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটার। অনূর্ধ্ব-২৩ সি কে নাইডু ট্রফিতে রেলের বিরুদ্ধে তিনি এক ওভারে ৬টি ছক্কা হাঁকালেন। বোলার ছিলেন দমনদীপ সিং।
৬৪ বলে ১১০ রান করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশ তোলে ৩৭৮ রান। (ছবি:সংগৃহীত)

