ক্রিকেটে হরভজন নতুন ভূমিকায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী বছরের আইপিএলে নতুন ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা হরভজন সিংহকে। ভারতীয় এই স্পিনার কোনও একটি ফ্র্যাঞ্চাইজি দলের কোচিংয়ের সঙ্গে যুক্ত হতে পারেন, এমনটাই জানা গিয়েছে। এ বিষয়ে আরও জানা যায়, তিনি মেন্টর বা কোনও একটি দলের পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারেন, এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ৪১ বছর বয়সী এই ক্রিকেটার এবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি ম্যাচও খেলেননি। আইপিএলে নতুন ভূমিকায় দেখার প্রত্যাশায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা।

