Others 

ঈশ্বরকে আশ্রয় করে থাকা চাই : শ্রীরামকৃষ্ণ

নিজেকে মহাসৌভাগ্যবান ভাবতে হবে। কারণ, এই পৃথিবীতে জন্ম নেওয়া। দুর্লভ এই জনম অনেক কৃপায়। শ্রীরামকৃষ্ণ-সারদা মা মানুষের অশেষ কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছিলেন। বহু মানুষের সেবায় পরিশ্রম করেছেন তাঁরা। মাথায় হাত বুলিয়ে যেন অবোধ সন্তানকে সান্তনা দিয়ে গিয়েছেন। এ কথা অনেকেরই জানা, দিব্যচক্ষে সারদা মা-কে দর্শন করে অনেকেই “মা” বলে উঠেছেন। মাতৃগতপ্রাণ সন্তানের সে এক আনন্দ প্রকাশ। সবই ঈশ্বরের দ্বারা সৃষ্ট। পবিত্র -অপবিত্র ও ভাল-মন্দের বিষয়টি রয়েই গিয়েছে । মানুষের চোখে অপবিত্র ও অশুভ বিষয়টি থাকবে। তবে এ সবের মাঝে ঈশ্বরের উদ্দীপনা জাগিয়ে রাখতে হবে। সংসার-জগতে কাম-ক্রোধ-লোভ প্রভৃতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়। এ জগতে নানা বাসনার সঙ্গে যুদ্ধ করতে হয়। সংসারে থেকে ভগবানকে মন ও মননে রেখে চলা অত্যন্ত কঠিন একটি কাজ। একান্তভাবে ঈশ্বরে শরণাগত হলে ঈশ্বর তাঁর ভার বহন করে থাকে। সংসারকে তাঁর অনুকূলে করে দেওয়ার চেষ্টা করেন। মন সব সময় ভোগ ও লোভের শিকার হয়। সেখানেই সতর্ক থাকতে হবে। সংসার জীবনে ভোগপ্রবৃত্তিকে সামলে রাখতে হয় । সংসার ছেড়ে মন চঞ্চল হলে মুশকিল। ঈশ্বরকে আশ্রয় করে থাকতে হবে। তবে সে রক্ষা পাবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন,”যতক্ষণ তোমার মধ্যে বাসনা,ততক্ষণই ভাবনা। আর এই ভাবনাই হল তোমার দুঃখ কষ্ট মোহ মায়ার কারণ।”

Related posts

Leave a Comment