এনসিইআরটি-র কোর্স

Online Course-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনলাইন কোর্স। কেন্দ্রীয় শিক্ষা দফতর ২০১৭ সালে অনলাইন কোর্সের জন্য অনলাইন কোর্স ‘স্বয়ম’ নামে একটি প্ল্যাটফর্মের সূচনা করে। এক্ষেত্রে একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য পদার্থবিদ্যা, জীববিজ্ঞান, রসায়ন, গণিত, ইংরেজি এবং সমাজতত্ত্ব-সহ ১১টি বিষয়ের অনলাইন কোর্সের ব্যবস্থা করতে উদ্যোগী হয় এনসিইআরটি। এবার সেই কোর্সগুলিকেই বর্তমান পরিস্থিতির কথা বিবেচনায় রেখে অফলাইন শিক্ষার বিকল্প হিসেবে নতুন করে সাজানো হয়েছে। এক্ষেত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বর ২০২১ সাল অবধি পাওয়া যাবে কোর্সগুলি। এ বিষয়ে আরও জানা যায়, শিক্ষক-শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই সম্পর্কিত দুটি কোর্সও এনেছে এনসিইআরটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *