বদলে যাচ্ছে আধার কার্ড আপডেটের নিয়মাবলী

aadhar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার থেকে বদলে যাচ্ছে আধার কার্ডের তথ্য সংশোধন ও সংযোজন করা সংক্রান্ত নিয়মাবলী। দ্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) টুইটারে জানিয়েছে, মোবাইল নম্বর ও আধার কার্ডের ছবি পরিবর্তন করতে হলে কোনও নথি যাচাইয়ের প্রয়োজন থাকছে না। পাশাপাশি অন্য কোনও তথ্য না বদলেই বায়োমেট্রিক, লিঙ্গ ও ই-মেল আইডি আপডেট করা যাবে বলেও জানা গিয়েছে। আধার সংক্রান্ত কোনও তথ্য আপডেট করতে হলে এখন থেকে কার্ড হোল্ডারদের দিতে হবে ১০০ টাকা করে। তবে কেবলমাত্র বয়স, লিঙ্গ, বাড়ির ঠিকানা সংক্রান্ত কোনও তথ্য যদি পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে লাগবে ৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *