টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হয়ে নজির ব্রাভোর

Doyen Bravo-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হয়ে রেকর্ড গড়েন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। এরপর আবারও তৈরি হল ইতিহাস। এবার রেকর্ড তৈরি হল ডোয়েন ব্রাভোর। বিশ্বের প্রথম বোলার হিসাবে টি-২০ ক্রিকেটে ৫০০ উইকেটের মালিক হলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

করোনার আতঙ্ক সরিয়ে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। ২২ গজে নেমে আবারও প্রমাণ করে দিলেন ব্রাভো। সেন্ট লুকিয়া জকসের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে ৫০০-তম উইকেটটি তুললেন তিনি। তাঁর প্রথম ওভারে ওপেনার কর্নওয়ালের উইকেটটি নিতেই তৈরি হয়ে যায় এই নতুন ইতিহাস। এর আগে বিশ্বের কোনও বোলার তা করতে পারেননি। ৪৫৯টি টি-২০ ম্যাচ খেলে এই মাইলফলক স্পর্শ করলেন ব্রাভো। পাশাপাশি সিপিএল-এ ১০০টি উইকেটও দখল হয়ে গেল ডোয়েন ব্রাভোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *