আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি একনজরে!
চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরই আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৪ সালের উচ্চ মাধ্যমিকের ফল যথা সময়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও জানানো হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ, ২০২৫ থেকে। তা শেষ হবে ১৮ মার্চ, ২০২৫। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত। ৩ মার্চ প্রথম ভাষার পরীক্ষা।
৪ মার্চ বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা হবে। ৫ মার্চ দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ৬ মার্চ অর্থনীতি, ৭ মার্চ ফিজিক্স নিউট্রিশন এডুকেশন ও একাউন্টান্সি বিষয়ের পরীক্ষা। ৮ মার্চ কম্পিউটার সাইন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সাইন্স, পরিবেশ বিদ্যা, হেলথ ও ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস এর পরীক্ষা হবে।
এছাড়া ১০ মার্চ ২০২৫ কমার্শিয়াল ল, সোশিয়লজি, ফিলোসফি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১১ মার্চ কেমিস্ট্রি, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, এরাবিক ও ফ্রেঞ্চ বিষয়ের পরীক্ষা হবে। ১৩ মার্চ অঙ্ক, সাইকোলজি, এনথ্রোপোলজি, এগ্রোনমি ও ইতিহাস বিষয়ের পরীক্ষা হবে। ১৭ মার্চ বায়োলজিকাল সায়েন্স, বিজনেস স্টাডিস ও পলিটিকাল সায়েন্স বিষয়ের পরীক্ষা হবে। ১৮ মার্চ স্ট্যাটিসটিক্স, ভূগোল, কস্টিং এন্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ের পরীক্ষা হবে।
আগামী বছর ২০২৫সালে দু’টি নতুন বিষয়ের পরীক্ষা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ,এমনটাই জানানো হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স-এর পরীক্ষা। উল্লেখ করা যায়, এ বছর অর্থাৎ ২০২৪-এ ৩৮ জনের মতো পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যাওয়ার জন্যই এইসব পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল বলে জানানো হয়েছে।

