মাস সেরা ক্রিকেটার যশস্বী
মাস সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সাতশোর বেশি রান করেছেন তিনি। সেই স্বীকৃতি-স্বরূপ মাস সেরা ক্রিকেটার হলেন যশস্বী। সেরার দৌড়ে ছিলেন কেন উইলিয়ামসন ও পাথুম নিশঙ্কা। উল্লেখ করা যায়,সদ্য সমাপ্ত ইংল্যান্ড টেস্ট সিরিজে জোড়া ডাবল সেঞ্চুরি সহ মোট ৭১২ রান করেন এই ভারতীয় ওপেনার ব্যাটসম্যান। এই প্রথমবার আইসিসি মাস সেরা ক্রিকেটার হলেন তিনি।

