২০২৪-এর লোকসভা নির্বাচনে রয়েছে এই বিশেষত্ব! মানতে হবে কিছু বিশেষ নিয়ম, জানুন বিস্তারিত
মুখ্য ইলেকশন কমিশনার রাজীব কুমার জানালেন, ১০ কোটি ৫০ লক্ষ বুথ থাকবে দেশের নির্বাচনে। ৫০ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। নথিবদ্ধ ভোটার সংখ্যা ৯৭ কোটি। নতুন ভোটার ১ কোটি ৮৫ লক্ষ। ৮৫ -র বেশি বয়সীদের বাড়িতেই ভোট দেওয়ার ব্যবস্থা। মহিলা ভোটারের সংখ্যা তুলনায় বেশি। মহিলা ভোটার ৪৭ কোটি। রক্তপাতহীন ভোট করতে বদ্ধপরিকর কমিশন। অভিযোগ এলেই কড়া ব্যবস্থা। কোনও রকম হিংসা বরদাস্ত নয়। আজ থেকেই লাগু আদর্শ আচরণবিধি। ভোটের সময়সূচি নিয়ে ১৮ ই মার্চ সোমবার বেলা ১২ টা থেকে সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নিয়ে বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।
নির্বাচনে নগদ লেনদেনের ওপর কড়া পর্যবেক্ষণ। সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কতা ভোটে। ফেক নিউজ রুখতে কড়া ব্যবস্থা। ভোটে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা যাবে না। কোনও উপঢৌকন বরদাস্ত করা হবে না। দেওয়া-নেওয়া থেকে বিরত থাকতে হবে। একইসাথে বিধানসভা ভোট হবে সিকিম, ওড়িশা,অরুণাচলপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশ।
পশ্চিমবঙ্গ,উত্তরপ্রদেশ ও বিহারে ৭ দফা নির্বাচন হবে। এবারের লোকসভা সাধারণ নির্বাচন সারা ভারতে ৭ দফায় অনুষ্ঠিত হচ্ছে । ভোট প্রক্রিয়া চলবে ১৯ এপ্রিল থেকে ২ জুন পর্যন্ত। ৪ জুন ফলাফল প্রকাশ হবে।
পশ্চিমবঙ্গের ৪২ আসনে একনজর ভোটগ্রহণ
১৯ এপ্রিল- ৩ আসনে ভোট
২৬ এপ্রিল -৩ আসনে
৭ মে -৪ আসনে
১৩ মে -৮ আসনে
২০ মে -৭ আসনে
২৫ মে -৮ আসনে
১জুন – ৯ আসনে
পশ্চিমবঙ্গের ৪২ আসনে একনজর ভোটগ্রহণ
১৯ এপ্রিল- ৩ আসনে ভোট
কোচবিহার,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার।
২৬ এপ্রিল -৩ আসনে
দার্জিলিং,রায়গঞ্জ,বালুরঘাট ।
৭ মে -৪ আসনে
মালদহ উত্তর ,মুর্শিদাবাদ ,জঙ্গিপুর, মালদহ দক্ষিণ ।
১৩ মে -৮ আসনে
আসানসোল, বর্ধমান,দুর্গাপুর, বহরমপুর,রানাঘাট,বোলপুর, জঙ্গিপুর ও কৃষ্ণনগর ।
২০ মে -৭ আসনে
হাওড়া,উলুবেড়িয়া,হুগলী, শ্রীরামপুর, ব্যারাকপুর ,বনগাঁ, বীরভূম।
২৫ মে -৮ আসনে
কাঁথি,তমলুক,ঘাটাল,পুরুলিয়া,বাঁকুড়া,বিষ্ণুপুর,মেদিনীপুর, ঝাড়গ্রাম।
১জুন – ৯ আসনে
উত্তর কলকাতা,দক্ষিণ কলকাতা,ডায়মন্ডহারবার, যাদবপুর,দমদম,বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর।

