আজকের রাশিফল
শুক্রবার ০৪ পৌষ ১৪৩১; ই: ২০ ডিসেম্বর ২০২৪
মেষ (Aries): কোনও দীর্ঘস্থায়ী যাত্রার পরিকল্পনা করে থাকলে তা স্বাথ্যের জন্য উপকারী হতে পারে। ব্যস্ত সময়সূচী সত্ত্বেও সহজেই ক্লান্তি সাম্লানো সম্ভব হয়ে উঠবে। আজ কোনও প্রকার ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পরিবারের কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগের সৃষ্টি হতে পারে। শুভ সংখ্যা: ৮
বৃষ (Taurus): আজ কিছু প্রতিকূলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সঙ্কটের মুহুর্তে আত্মীয়দের পাশে পাওয়ার সম্ভাবনা। আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পরিবারের কাউকে শান্তি প্রতিস্থাপকের ভূমিকায় দেখা যাবে। কর্মক্ষেত্রে উত্থিত কোন বিরুদ্ধাচারের মুখোমুখি হতে সাহসী ও বিচক্ষণ হওয়া প্রয়োজন। শুভ সংখ্যা: ৭
মিথুন (Gemini): আজ কল্যাণকর দিন হওয়ায় কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভের সম্ভাবনা রয়েছে। আজ জমি বা কোনও প্রকার সম্পত্তিতে বিনিয়োগ করা ঠিক হবে না। সন্তানরা তাঁদের কৃতিত্বের মাধ্যমে গর্বিত করে তুলবে। কাজে মনোযোগী হতে পারলে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৫
কর্কট (Cancer): আজ এক আয়েসি মেজাজে থাকার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে দ্রুততার সঙ্গে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না। বন্ধু এবং পরিবারের সদস্যরা পরিবারের সময়ের বেশিরভাগটাই দখল করবে। পেশাগতভাবে সময়ে গুরুত্বপূর্ণ প্রকল্প শেষ করার জন্য উল্লেখযোগ্য উন্নতি হবে। শুভ সংখ্যা: ৯
সিংহ (Leo): কোনও পুরোনো বন্ধুর কাছ থেকে ব্যবসায় উন্নতির জন্য পরামর্শ লাভের সম্ভাবনা রয়েছে। একাকীত্য কাটাতে পরিবারের সদস্যদের সহায়তা নেওয়া প্রয়োজন। ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কারো দ্বারা প্রভাবিত হওয়া ঠিক হবে না। স্ত্রীর সাথে সম্পর্কের উন্নতি। শুভ সংখ্যা: ৭
কন্যা (Virgo): আজ স্বাস্থ্যের উন্নতির জন্য অনুকূল দিন। আর্থিক ক্ষেত্রে উন্নতি জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করে তুলবে। বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভাল সময়। ব্যবসায়ীদের জন্য ভাল দিন। কিছু সময় ধরে ব্যস্ততার মধ্যে কাটিয়ে থাকলে আজ অবসর পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা: ৫
তুলা (Libra): আজ খুব সক্রিয় থাকার দিন। স্বাস্থ্য আজ ভালো থাকবে। ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কেবলমাত্র প্রয়োজনীয় জিনিসেই ব্যয় করা যেতে পারে।নতুন বিষয়ের ওপর নজর কেন্দ্রীভূত হওয়া প্রয়োজন, এর জন্য বন্ধুদের কাছ থেকে সহায়তা নেওয়া যেতে পারে। নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সেরা দিন। শুভ সংখ্যা: ৮
বৃশ্চিক (Scorpio): বিপদের সময় ধৈর্য্য হারানো ঠিক হবে না। অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত থাকা প্রয়োজন। ঘরের কোনও কাজে বা সামাজিক জমায়েতে ব্যস্ত থাকতে হতে পারে। কারও সাথে সাক্ষাতের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্র আজ অনুকূলে নাও থাকতে পারে। বিশেষ কোনও ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা। শুভ সংখ্যা: ১
ধনু (Sagittarius): আজ নিজের শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নেওয়া প্রয়োজন। এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম বাড়তে পারে। ঘরে ঐক্য আনতে ঘনিষ্ট সহযোগিতার মাধ্যমে কাজ করা প্রয়োজন। প্রেম আনন্দদায়ক ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ হবে। ব্যবসায়ের ক্ষেত্রে সময় ভালো যাবে। শুভ সংখ্যা: ৭
মকর (Capricorn): আজ অর্থ সম্পর্কিত কোনও সমস্যার সমাধান হওয়ার জন্য আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের আবেগপ্রবণ মন্তব্যের জন্য সমালোচিত হওয়ার আশঙ্কা রয়েছে। আজ কর্মক্ষেত্রে কোনও প্রতিদ্বন্দ্বী চক্রান্ত করতে পারে, সেইজন্য সদা সতর্ক থাকা প্রজন। শুভ সংখ্যা: ৭
কুম্ভ (Aquarius): কিছু বাড়তি উপার্জনের জন্য নিজের উদ্ভাবনী চিন্তার ব্যবহার করা দরকার। সম্পর্কগুলির সাথে সম্বন্ধ ও বন্ধন পুনরুজ্জীবিত করার দিন। প্রেমের ক্ষেত্রে ব্যক্তিদের খামখেয়ালি ব্যবহার মেজাজ খারাপ করতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি ভালো যাবে। ব্যস্ত সময়সূচী স্ত্রী সাথে সম্পর্ক কঠিন করে তুলবে। শুভ সংখ্যা: ৪
মীন (Pisces): আর্থিক সমস্যা বিচলিত করতে পারে, যার ফলে ঋণ গ্রহণের আশঙ্কা রয়েছে। দিনের শেষে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি বয়ে আনবে। প্রেমে সতর্ক থাকা প্রয়োজন, কারণ প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের কাজের কৃতিত্ব আজ অন্য কেউ নিয়ে যেতে পারে। শুভ সংখ্যা: ২
(সংগৃহীত)

