ফলাফলই শেষ কথা

Results are the ultimate measure of success

সফলতার পথে হাঁটতে হবে আপনাকেই। আপনি যত ভালো কাজ করুন না কেন, মানুষ আপনাকে নিয়ে কথা বলবেই। এটাই বাস্তবতা। তাই আপনাকে সফলতার পথে হাঁটতে হবে। সেই কাজের নিরিখে আপনার পেছনে নানা গল্পের জন্ম হতে থাকবে। মনে রাখবেন,এটাই নিয়ম। যে সব মানুষ আপনার পেছনে কথা বলতে থাকবে তারা আপনার পেছনেই রয়েছে,এটা মাথায় রাখবেন। সেই সব ব্যক্তিদের গসিপ বা সমালোচনা বন্ধ করতে যাবেন না,এমনকী চেষ্টাও করবেন না। এ সব করা মানে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা। মনে রেখে সামনের দিকে চলুন-মানুষের কাজ কথা বলা আর সমালোচনা করা। আর আপনার কাজ হবে ফলাফল দিয়ে সেই সব ব্যক্তিদের মুখ বন্ধ করে রাখা।


একটা উপমা এক্ষেত্রে বড়ই প্রাসঙ্গিক- কোনও হাতি যখন রাস্তা দিয়ে চলে, তখন অনেক ছোট ছোট প্রাণী চিৎকার করতে থাকে। দেখেছেন, হাতি তাতে কান দেয় কি? হাতি তার নিজ গন্তব্যে অবিচল থাকে। তাই নিজের ফোকাস ঠিক রাখুন। অস্বস্তি হলেও তা থেকে শক্তি খুঁজতে থাকুন। আরামদায়ক জীবন থেকে সরে আসুন। সেই জীবনে কখনই সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন না। কঠিন কাজ সহজ করে শেষ করতে হবে আপনাকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *