রোগীর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করেই রোগ নির্ণয়

IIT Kharagpur

আর রক্ত পরীক্ষা নয়, এবার রোগীর শ্বাস প্রশ্বাস পরীক্ষা করেই বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ নির্ণয় করা সম্ভব হবে। জানা যায়, আই আই টি খড়গপুরের গবেষকরা এ আই (AI) ভিত্তিক একটি স্মার্ট মাস্ক তৈরি করেছেন, যার পোশাকি নাম “SenFlex T”। এই স্মার্ট মাস্কটি সি ও পি ডি (COPD) নির্ণয়ের জন্য ব্যবহার করা যাবে। এটি পোর্টেবল ও হ্যান্ড-হেল্ড ডিভাইস। যা স্বল্প সময়েই রিয়েল-টাইম ফলাফল দিতে সক্ষম। শরীরে কাটা-ছেঁড়া বা রক্ত পরীক্ষা না করেই রোগ নির্ণয় করতে পারবে।

এই নিরন্তর গবেষণাগুলো পরিচালনা করেছেন আই আই টি খড়গপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফিজিক্স বিভাগ-এর বিশেষজ্ঞ গবেষকরা। কিডনি, লিভার ও ডায়াবেটিসের লক্ষণগুলির প্রাথমিক ইঙ্গিত পাওয়া সম্ভব হবে । কোন প্রক্রিয়াতে এটি সম্ভব তা জানা গিয়েছে, ডিভাইসটিতে উন্নত সেন্সর ও মেশিন-লার্নিং অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। মানুষের নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বাতাসে থাকা নির্দিষ্ট বায়োমার্কার—যেমন অ্যাসিটোন ও অ্যামোনিয়া শনাক্ত করেই রোগের ইঙ্গিত পাওয়া সম্ভব হবে।

এই প্রযুক্তি বিভিন্ন রোগের জন্য আলাদা “ডিজিজ সিগনেচার” চিহ্নিত করতে সক্ষম হচ্ছে । এক্ষেত্রে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)-সহ বেশ কিছু রোগ দ্রুত ও স্বল্প খরচে স্ক্রিনিং করা সম্ভবও হচ্ছে। গ্রামীণ ও দরিদ্র এলাকায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে। চিকিৎসক বিশেষজ্ঞরা বলছেন,এই ধরনের শ্বাস-পরীক্ষা বা প্রযুক্তির ব্যবহার আগামী দিনে স্বাস্থ্য পরীক্ষাকে সহজ, দ্রুত ও সহজলভ্য করে তুলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *