Idealistic real peopleOthers 

আদর্শবান প্রকৃত মানুষ

দেশে দক্ষ মানুষ থাকলেই দেশ উন্নত হয় আর থাকে নিরাপদ। বিশাল জনরাশির দেশ ভারত। সংখ্যার অঙ্কে নয়, দক্ষ মানুষ থাকলেই দেশের শ্রীবৃদ্ধি ঘটে। দেশের সব মানুষ সৎ হলে চিন্তার কিছু থাকে না। তা কোনও দিন হবেও না। সব মানুষ মানবিক নয়, হৃদয়বানও হবেন না। বর্তমান সমাজ বদলে যাচ্ছে ক্রমশ। সৎ মানুষের সংখ্যা কমছে, নিঃস্বার্থভাবে সমাজের কথা ভাবার মানুষের সংখ্যাও নগণ্য হয়ে পড়ছে। আগামী প্রজন্মের কথা ভেবে পথ চলার মানুষ হারিয়ে যাচ্ছে দিনের পর দিন।

তবুও কিছু মানুষ আছে এই সমাজে যাঁরা সমাজে নীতিবোধ, দায়বদ্ধতা ও সততার কথা বলেন। মূল্যবোধ ফিরিয়ে আনতে মরিয়া থাকেন। সেই সব মানুষদের সংখ্যা কমে আসছে দ্রুত। সব সময় মনে রাখবেন, চরিত্রবান মানুষ, আত্মশক্তিতে ভরপুর মানুষ সমাজের ছবিটা বদলে দিতে পারেন। সেই মানুষগুলোকে পাওয়া যায় সেবা কাজে। কর্তব্যনিষ্ঠা ও সমাজের প্রতি সহমর্মিতা নিয়েই ওঁরা ঝাঁপিয়ে পড়েন। সমাজের প্রতি দায়বদ্ধতা দেখানো ভালো মানুষ গড়ে তোলার কারিগররা হারিয়ে যাচ্ছেন অতি দ্রুততায়। হতাশ হলে হবে না,গড়তে হবে আদর্শ দিয়ে গড়া প্রকৃত মানুষ। ভালো থাকুন। সুস্থ থাকুন।

Related posts

Leave a Comment