জীবনের পথ চলুক সঠিক দিশায়

Journey of Life

আমরা জীবনে চলার পথে ঠিক কতটুকু জানি তা নিয়ে সংশয়ে থাকি। বিরাট এক কর্মযজ্ঞ ও জগতের বিন্দু-বিসর্গও জানতে পারি কি?এই প্রশ্নটা থেকেই যায়। সহজ-সরল জীবন হোক এই প্রত্যাশাটা থাকা উচিত। নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করাটা আসল উদ্দেশ্য হওয়া উচিত। মরণ ও জীবনের মাঝের যে সময়টা সেই পথটা সঠিক দিশায় নিয়ে যাওয়া জরুরী। মনে প্রশ্ন জাগতেই পারে-আমি কে ? আমার ঠিক কি করণীয় ? তার সঠিক উত্তর খোঁজা । “যোগ সাধনা’ সেই পথটা অনেকটাই বদলে দিতে পারে। বিষয়টি নিয়ে যত গভীরে যাওয়া যাবে, তত বেশি অবাক হতে হবে। যোগের মধ‍্য দিয়ে দিয়ে ভগবৎ দর্শন হতে পারে বলে অনেকেই মনে করেন। মনের সব রকমের গ্লানি দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব বলে অনেকে মনে করেন নেগেটিভিটি, অস্থিরতা দূর করার জন্য “যোগ সাধনা’-র প্রয়োজন রয়েছে। চিরকালের মুক্তির জন্য এই সাধনার দরকার। সহজ সাধারণ যোগাসন ও মেডিটেশন দিয়ে মন ও শরীরের মুক্তি মেলে। একদিনে এটা বোঝা সম্ভব নয়, চলমান পদ্ধতির মাধ্যমে এটার অনুশীলন প্রয়োজন। চমৎকার ফল মেলে জীবনের জন্য। রোজ নিয়ম মেনে এটা অনুশীলনের প্রয়োজন। সবচেয়ে সহজ এই পদ্ধতি ও প্রক্রিয়া মেনে যে কেউ এটা করতে পারলে সাফল্য আসবে জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *