কুমোরটুলি আছে কুমোরটুলিতেই!

Kumartuli

শারদ উৎসব দুয়ারে। দুগ্গার প্রস্তুতি শুরু। থিম আর সেকালের প্রতিমা নিয়ে ভাবনা চলেছে কুমোরটুলি সহ রাজ্যের বিভিন্ন জেলার মৃৎশিল্পী মহলে। চলুন, খোঁজ নিয়ে দেখি এখন কুমোরটুলির ছবিটা। পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, কলকাতার কুমোরটুলিতে ২০০টির বেশি দোকান রয়েছে। কাজে নিয়োজিত থাকেন ৫০০-র বেশি শিল্পী। পাশাপাশি যুক্ত রয়েছেন প্রায় তিন-চার হাজারের কাছাকাছি কারিগর। চূড়ান্ত ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীরা। হাতে গোনা আর দুটি মাস। পুজোর ঢাকে কাঠি পড়ার সময় আগত। কুমোরটুলির অলি-গলি এখন কর্মব্যস্ত। কুমোরটুলিতে এই সময় মানুষের আনাগোনা বেড়েই চলেছে।

জেলার সর্বস্তরে এখন মৃৎশিল্পীদের প্রতিমা তৈরির প্রস্তুতি। আলো আঁধারির অন্ধকার ঘরগুলিতে এখন চলছে প্রতিমা শুকোনোর কাজ। শিল্পীরা অনেকেই হাত লাগিয়েছেন রঙে। পাড়ি মৃৎশিল্পীদের ঘরে দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী প্রতিমার সারি। বায়নাপত্র চলছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা বা আশপাশের রাজ্য থেকে বায়না আসছে। বিদেশে পাড়ি দেওয়া প্রতিমা তৈরির কাজ শেষ লগ্নে। আমেরিকা, কানাডা, জার্মানি, ইটালি সহ বেশ কিছু দেশে পাড়ি দেবে দুর্গা প্রতিমা। প্রতিমা তৈরির কাজ চলছে জোরকদমে। শিল্পী মহলের একাংশের বক্তব্য, এ বছর প্রতিমা তৈরির ধারায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। থিম ঠাকুরের বদলে চাহিদা বাড়ছে সাবেকি প্রতিমার। কিছুটা আক্ষেপের সুরে এক মৃৎশিল্পীদের মন্তব্য, সরকার বদল হলো কত, কুমোরটুলির পরিবর্তন হলো না। কুমোরটুলি আছে কুমোরটুলিতেই !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *