চলার পথের আত্মবিশ্বাস

Self-Confidence Along the Journey

অন্যের মুখে হাসি ফুটবে বলে নিজের হাসিটুকু ম্লান করে রেখেছি। অন্যের প্রয়োজন মেটাতে মেটাতে নিজের ছোট ছোট চাওয়াগুলোও অপূর্ণ রয়ে গিয়েছে। পরে হবে বলেও আর আশা পূরণ হয়নি। জীবনের পথে চলতে চলতে আপনার মনে হতেই পারে-কোনও আপনজনের একটা ফোন এলে একাকী মানুষকে একটু হলেও আনন্দ দেবে। একটু প্রশংসা চলার পথে আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। একটু সহমর্মিতা-সহায়তা জীবনের কঠিন পরিস্থিতি বদলে দিতে পারে। চলার পথের দিনটা হয়তো শুভ ও সহজ করে দেবে। একান্ত প্রিয়জনের হাসিমুখটা কর্মক্ষেত্রের পরিবেশটাকেই বদলে দিতে পারে। আমাদের মন সারাদিন অস্থির পরিস্থিতির মধ্যে থাকে। অনেক চিন্তার মধ্যে মনটা ঘুরে বেড়ায়। অতীত, ভবিষ্যৎ, ভয়, ইচ্ছাপূরণ নিয়ে নানা ভাবনা কাজ করে মনে। জন্ম নেয় একরাশ অভিমান। জীবনে মানসিক ঢেউটা যত বেশি বাড়তে থাকে, ততবেশি ভিতরের শান্তি বিঘ্নিত হয়। সেই শান্তিটা অনুভব করা কঠিন হয়ে পড়ে। জীবনের সব সমস্যার উত্তর সবসময় বাইরে মেলে না। সেই মুহূর্তে কিছুক্ষণ থেমে নিজের মনটাকে শান্ত করার প্রয়োজন হয়ে পড়ে। রোজকার প্রার্থনা, ধ্যান, আত্মচিন্তা ও সংযমের মাধ্যমে অন্তরের স্থিরতা দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *