ভুলও একটা শিক্ষা
অন্যের কথাতে আঘাত পেয়ে নিজের শান্তির জীবনকে নষ্ট করবেন না। কেউ আপনাকে কিছু বললে বা ভুল বুঝলে তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকবেন না। নিজের জীবন নিয়ে ব্যস্ত মানুষদের কথায় নিজের মনের মধ্যে জায়গা দিয়ে কষ্ট ভোগ করবেন না। মনে রাখবেন, পুরনো কষ্ট যত বেশি আঁকড়ে ধরে পড়ে থাকবেন, তত বেশি ভারী হয়ে উঠবে মন। পুরনো কোনও ঘটনা আপনাকে কষ্ট দিয়ে থাকলে আপনি যদি তা মনে রেখে রোজ মনে করে কষ্ট পান, তাহলে সমস্যা আপনার। অতীতের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়াটা ঠিক হবে না। ভুল আপনার হতেই পারে। সেই ভুলের সময় আপনার অভিজ্ঞতা কম ছিল। সেই ভুল থেকে যদি শিক্ষা গ্রহণ করে থাকেন, তাহলে সেটাই সবচেয়ে মূল্যবান। ভুলকে শিক্ষা হিসাবে নিন। সবকিছুর উত্তর খুঁজতে গেলে সমস্যা বাড়বে। কেন এমন হচ্ছে, এটা ভাবতে গিয়ে জীবন শেষ করবেন না। অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনি পাবেন না। সেই সব প্রশ্নের উত্তর না পাওয়াও জীবনের একটি উত্তর হিসেবে মেনে নিয়ে পথ চলুন তাহলে সফলতা আসবে।
