ঘরে বসেই “স্টোরিজ অব ওয়ার্ল্ড কালচার্স”

Indian Museum

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন। ঘর থেকে অন্যত্র পা ফেলার উপায় নেই। অনলাইনে ভারতীয় জাদুঘরের বিষয় দেখার সুযোগও করে দেওয়া হয়েছে। এবার ঘরে বসেই বিশ্বের নানা প্রান্তে থাকা বিশিষ্টদের গল্প ভিডিও-র মাধ্যমে শোনার ব্যবস্থা করল জাদুঘর কর্তৃপক্ষ। এর নাম- “স্টোরিজ অব ওয়ার্ল্ড কালচার্স”। অনলাইনেই এর স্বাদ পেতে পারবেন। সূত্রের খবর, দেশ-বিদেশের অধ্যাপক ও বিশিষ্টব্যক্তিরা তাঁদের বিষয়ের উপর গল্প ভিডিও করে পাঠাবেন। আবার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও ভিডিও পাওয়া যাবে। সেগুলি সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়া হবে। ঘরে বসেই নানা জানা- অজানা বিষয়ও নতুন নতুন তথ্য জানতে পারবেন দর্শকরা। জাদুঘর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে এই অনলাইন “গল্পদাদুর আসর”। লাইভ হবে না। রেকর্ড করা ভিডিও আপলোড করা হবে। আরও জানা যায়, সপ্তাহে ৩ দিন করে হবে এই বিশেষ অনুষ্ঠান। মঙ্গল, শুক্র ও রবিবার। ভারতীয় জাদুঘরের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ট্যুইটারেও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *