Central Jail-1Others Sports 

জেলবন্দি ফুটবলারদের নববর্ষের উপহার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলা নববর্ষে দমদমের জেলবন্দিদের ফুটবল টিমের ১৫ জন সদস্যের পরিবারের হাতে উপহার হিসাবে নতুন কাপড় ও কিছু খাবার-দাওয়ার তুলে দিলেন ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। জেলের ফুটবল টিমের প্রশিক্ষক মিহির দাস এই উদ্যোগ গ্রহণ করলেন। সূত্রের খবর, সোমনাথ, জগন্নাথ, রবিন, শেরু ও রাজুরা জেলবন্দি থাকলেও ফুটবল চর্চা করে। প্রত্যেকেই দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের সাজাপ্রাপ্ত বন্দি। সংশোধনাগারের ফুটবল টিমের নিয়মিত সদস্যও সাজাপ্রাপ্ত বন্দিরা। বিপর্যস্ত পরিস্থিতিতে সতর্কতা এবং দেশজুড়ে লকডাউনের মধ্যে সুপ্রিমকোর্টের নির্দেশ ও হাই-পাওয়ার কমিটির সুপারিশে সব সংশোধনাগার থেকেই অনেক বন্দি অন্তর্বর্তী জামিন বা প্যারোলে ছাড়া পেয়েছেন। তবে এখনও “মুক্তি” হয়নি ওদের।

Related posts

Leave a Comment