আইপিএল স্থগিত, দিনক্ষণ বলা যাচ্ছে না

ipl stadium

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা আতঙ্কে বিশ্বের বড় বড় ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত। এবার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল আইপিএল।COVID-19 এর বিরুদ্ধে লড়াই করতে আগামী দু’মাস বিশেষ তাৎপর্যপূর্ণ।এজন্য বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেন।উল্লেখ্য, এর আগে এক বছর পিছিয়ে গিয়েছে অলিম্পিক্স।পাশাপাশি পিছিয়ে গেল ইউরো কাপ ফুটবল। আবার বন্ধ রয়েছে লা লিগা থেকে ইংলিশ প্রিমিয়াম লীগের মতো বড় প্রতিযোগিতাও। এবার সেই সাথে যুক্ত হল আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনার দাপটে বিশ্বব্যাপী লকডাউন চলছে।এই সময় কোনও খেলা নিয়ে আলোচনার মত অবস্থা নয়। তাই আইপিএল পিছিয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায়ও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *