প্যারাগুয়েতে বন্দি রোনাল্ডিনহো জেল থেকে রাজকীয় হোটেলে

Ronaldinho

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্যারাগুয়েতেও লকডাউন। বিপর্যস্ত পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে মরিয়া এই দেশ। সূত্রের খবর, দেশের রাজধানীতে বন্দি হয়ে রয়েছেন ব্রাজিলের বিশ্বকাপার রোনাল্ডিনহো। রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় সপ্তাহের জন্য গৃহবন্দি রোনাল্ডিনহো। প্রসঙ্গত, ভুয়ো পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশ করার জন্য রোনাল্ডিনহোর শাস্তি হয়। প্রাথমিক পর্বে তাঁকে জেলে রাখা হয়েছিল অন্য বন্দিদের সঙ্গে। এরপর তাঁকে সরিয়ে আনা হয়েছে একটি হোটেলে। জানা গিয়েছে, তিনি চাইলে ফুটবল নিয়ে একটু কসরত করতে পারবেন। সূত্রের আরও খবর, যে স্যুটে বিশ্বজয়ী ব্রাজিলিয়ান এবং তাঁর ভাই রোবের্তোকে রাখা হয়েছে, সেই স্যুটের রাতপ্রতি ভাড়া ৩৫০ ডলার। সরকারি হেডকোয়ার্টার্স থেকে ঢিল ছোড়া দূরত্বে এই হোটেল অবস্থিত। ম্যানেজার এমিলো এগরস জানান, রোনাল্ডিনহোর জন্য আমরা একটা ফুটবল কিনে এনেছি। ওঁর জন্য ৩০ মিটার বা ১৫ মিটারের একটি ঘর ফাঁকা করে দিয়েছি। সেখানে ফুটবল নিয়ে জাগলিং করতে পারেন। যে কদিন দেখছি, মনে হচ্ছে খুব ভাল মানুষ। সব সময় মুখে-হাসি লেগে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *