মুর্শিদাবাদে শ্বাসকষ্টের উপসর্গ বেশি থাকায় শঙ্কায় রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শ্বাসকষ্টের উপসর্গ বেশি মুর্শিদাবাদে, এর জেরে চিন্তায় রাজ্য। করোনা সংক্রমণ মোকাবিলায় মুর্শিদাবাদ জেলা চিন্তায় রেখেছে রাজ্য সরকারকে। করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (সারি) বা প্রবল শ্বাসকষ্টের সমস্যায় সবচেয়ে বেশি আক্রান্ত এই জেলার মানুষই। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তোমরা বিষয়টিকে ক্যাজুয়ালি নিও না। একজন আক্রান্ত থেকে ১০০, তারপর ১ হাজার হয়ে যাবে। মুর্শিদাবাদের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যসচিব জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলা থেকে এখনও পর্যন্ত সর্বাধিক সারি কেস নথিভুক্ত হয়েছে। একটা করোনা কেস পাওয়া গিয়েছে। জেলার জনঘনত্ব একটু বেশি। সেখানে মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন।

