পুরোহিত ও মৌলবিদের জন্য ত্রাণসামগ্রী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা-সতর্কতায় লকডাউন। মন্দির ও মসজিদ-সহ সব ধর্মীয় স্থানে জমায়েত এখন বন্ধ। এই অবস্থায় কঠিন আর্থিক সমস্যায় পুরোহিত, ইমাম ও মৌলবিরা। রুজি-রোজগার বন্ধ হওয়ায় কীভাবে তাঁরা সংসার চালাবেন, তা নিয়েই দুশ্চিন্তা বাড়ছে। এই পরিস্থিতিতে চন্দননগরের “সবুজের অভিযান” ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়িয়েছে। ওই সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ জন পুরোহিত ও ১৬ জন মৌলবির হাতে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি ত্রাণসামগ্রী দেওয়া হয় ৩ জন শ্রমজীবী মানুষকেও।

